Check your child's attendance and results online

সন্তানের পড়াশোনা এখন আপনার হাতের মুঠোয়

আপনার সন্তানের স্কুল Skolijo ব্যবহার করলে স্কুলের দেওয়া লগইন দিয়ে আপনি সন্তানের হাজিরা, রেজাল্ট আর বেতনের খবর নিজের পাতায় যেকোনো সময় দেখতে পারেন। অনুপস্থিতি, রেজাল্ট আর বেতনের খবর এসএমএসেও চলে আসে।

অভিভাবকের ফোনেএসএমএস

Skolijo · আদর্শ উচ্চ বিদ্যালয়আপনার সন্তান সুমাইয়া আক্তার (৮-ক) আজ ১২ অক্টোবর স্কুলে অনুপস্থিত।
Skolijo · অর্ধবার্ষিক পরীক্ষাসুমাইয়ার রেজাল্ট প্রকাশিত: GPA ৪.৬৭, মেধাক্রম ৭।

অভিভাবকের দিক থেকে

দেরিতে খবর পাওয়ার দিন শেষ

খবর আসে এসএমএসে, সময়মতো

আগে
সন্তান স্কুলে যায়নি, সেটা জানতেন সপ্তাহ পরে। রেজাল্ট জানতেন রেজাল্ট কার্ড হাতে এলে।
এখন, Skolijo-তে
সকালের হাজিরা জমা হলে, অনুপস্থিত থাকলে এসএমএস আসে। রেজাল্ট প্রকাশ হলে জিপিএ আর মেধাক্রম, বেতন দিলে রশিদের খবর, আর বেতন বকেয়া থাকলে মাসে একবার মনে করিয়ে দেওয়া।

এসএমএস যা আসেনমুনা

অনুপস্থিতিআপনার সন্তান সুমাইয়া আক্তার (৮-ক) আজ ১২ অক্টোবর স্কুলে অনুপস্থিত।
রেজাল্ট প্রকাশসুমাইয়ার অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত: GPA ৪.৬৭, মেধাক্রম ৭।
বেতনের রশিদসুমাইয়ার অক্টোবরের বেতন ৳১,২০০ জমা হয়েছে। রশিদ নং ০৪১২।
বকেয়া মনে করানোসুমাইয়ার সেপ্টেম্বরের বেতন ৳১,২০০ বকেয়া আছে।

সন্তানের পুরো খবর এক পাতায়

আগে
হাজিরা, রেজাল্ট, বেতন আর নোটিশ জানতে স্কুলে যেতে হতো, বা শিক্ষককে ফোন করতে হতো।
এখন, Skolijo-তে
নিজের পাতায় এ মাসের হাজিরা, প্রতিটি বিষয়ের নম্বর, কত বেতন দেওয়া হয়েছে ও কত বাকি, ক্লাস রুটিন আর স্কুলের নোটিশ। একাধিক সন্তান থাকলে সবার খবর একসাথে।

সুমাইয়া আক্তার · ৮-কঅভিভাবকের পাতা

এ মাসের হাজিরা

৯১%

সর্বশেষ জিপিএ

৪.৬৭

বকেয়া বেতন

৳১,২০০

আজকের রুটিন

বাংলা · ইংরেজি · গণিত · বিজ্ঞান · ধর্ম

নোটিশ

১৬ অক্টোবর অভিভাবক সমাবেশ, সকাল ১০টা।

কোন বিষয়ে মনোযোগ দরকার, আর কার সাথে কথা বলবেন

আগে
রেজাল্ট খারাপ হলে বোঝা যেত না ঠিক কোন বিষয়ে সমস্যা, কাকে জিজ্ঞেস করবেন।
এখন, Skolijo-তে
বিষয়ভিত্তিক নম্বরে দুর্বল বিষয়টি আলাদা করে চোখে পড়ে, আর সেই বিষয়ের শিক্ষক কে তাও দেখা যায়। তাই বাসায় কোথায় সময় দেবেন আর কার সাথে কথা বলবেন, পরিষ্কার থাকে।

বিষয়ভিত্তিক নম্বরঅর্ধবার্ষিক ২০২৬

বাংলা৮২
ইংরেজি৭৬
বিজ্ঞান৭১
গণিত৫২

গণিতে বেশি মনোযোগ দরকার

বিষয় শিক্ষক: মো. কামরুল হাসান

প্রশ্ন ও উত্তর

অভিভাবকদের সাধারণ প্রশ্ন

স্কুলের রেজাল্ট কীভাবে দেখব?

আপনার সন্তানের স্কুল Skolijo ব্যবহার করলে রেজাল্ট প্রকাশের সাথে সাথে জিপিএ আর মেধাক্রম এসএমএসে আসে। পুরো বিষয়ভিত্তিক রেজাল্ট দেখতে স্কুলের দেওয়া লগইন দিয়ে নিজের পাতায় ঢুকুন।

সন্তানের হাজিরা কি অনলাইনে দেখা যায়?

হ্যাঁ। নিজের পাতায় প্রতিদিনের হাজিরা আর মাসের হাজিরার হার দেখা যায়। সন্তান অনুপস্থিত থাকলে সেদিনই এসএমএস আসে, স্কুল এটি চালু রাখলে।

এসএমএস কখন আসে?

সকালের হাজিরা জমা হওয়ার কয়েক মিনিটের মধ্যে, সন্তান অনুপস্থিত থাকলে। রেজাল্ট প্রকাশ হলে, বেতন জমা দিলে, আর বেতন বকেয়া থাকলে মাসে একবার। কোন এসএমএস যাবে, তা স্কুল ঠিক করে।

লগইন কোথায় পাব?

লগইন দেয় আপনার সন্তানের স্কুল। স্কুলে আপনার মোবাইল নম্বর আর ইমেইল ঠিকমতো দেওয়া আছে কিনা দেখে নিন।

অনলাইনে কি বেতন দেওয়া যায়?

এখনো না। বেতন স্কুলের নিয়মেই দিন; জমা হলে রশিদের খবর এসএমএসে আসে, আর কত দেওয়া হয়েছে ও কত বাকি তা নিজের পাতায় দেখা যায়।

আমার সন্তানের স্কুলে কীভাবে Skolijo চালু করা যায়?

স্কুল কর্তৃপক্ষকে আমাদের কথা জানান, অথবা আমাদের নম্বরে কল করতে বলুন। স্কুল ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করতে পারে।

আপনার সন্তানের স্কুলে Skolijo নেই?

প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষকে এই পাতাটি দেখান। স্কুল ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করতে পারে, আর আমরা ফোন করে সব বুঝিয়ে দিই।

কল করুনWhatsApp